তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার দক্ষিণ আফ্রিকার করা ৩০৫ রান টপকাতে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ম্যাচটি ৭৫ রানে হেরেছে স্বাগতিকরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে অতিথিরা। সর্বোচ্চ রানে এসেছে হাশিম আমলার ব্যাট থেকে। তিনি ১৩০ বল খেলে ১০৯ রানের নান্দনিক ইনিংস খেলেছেন। এছাড়া এ ডি ভি ভিলিয়ার্স ৭৫ এবং ডেবিড মিলার ৩৬ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস। বাকি ২টি উইকেট সেনাণায়েক ও ম্যাথুস ২জন ভাগ করে নিয়েছেন।

৩০৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪০.৩ ওভারের আটকে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার স্কোর। সবকটি উইকেট হারিয়ে তারা ২২৯ রান করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ রান করেছেন কুমারা সাঙ্গাকারা (৮৮ রান)। এছাড়া তিলকারত্নে দিলশান ৪০ ও কুশল পেরেরা ৩৪ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ইমরান তাহির ৩টি এবং ২টি করে উইকেট নিয়েছেন রায়ান ম্যাকলারেন, মরনে মরকেল ও ডেল স্টেইন।

সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৩০৪/৫; ৫০ ওভার ( হাশিম আমলা ১০৯, ভিলিয়ার্স ৭৫; মিলার ৩৬*; ম্যান্ডিস ৩/৬১, ম্যাথুস ১/৩০,সেনানায়েক ১/৪৯)

শ্রীলঙ্কা : ২২৯/১০; ৪০.৩ ওভার (সাঙ্গাকারা ৮৮, দিলশান ৪০, পেরেরা ৩৪; ইমরাল তাহির ৩/৫০,ম্যাকলারেন ২/৩৩)

ফল : দক্ষিণ আফ্রিকা ৭৫ রানে জয়ী

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই