ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে একেবারেই সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে রান দিয়েছেন ৭১, উইকেট পেয়েছেন মাত্র ১টি। দল হেরেছে বাজে ভাবে।

তবে পিএসএলে নিজের প্রথম ম্যাচে জ্বলে উঠলেন কাটার মাস্টার। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। যদিও মুলতান সুলতানের বিপক্ষে জিততে পারেনি তার দল লাহোর কালান্দার্স।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কালান্দার্স অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১০ ওভারের মধ্যে ৮৮ রান তুলে সুলতানদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আহমেদ শেহজাদ ও কুমার সাঙ্গাকারা। এ অবস্থায় প্রথম স্পেলে ১ ওভারে ৬ রান দেয়া মোস্তাফিজকে বলে আনেন ম্যাককালাম।

১১ তম ওভারের প্রথম বলেই শেহজাদকে (৩৮) ফিরিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন।

মোস্তাফিজ ছাড়া অন্য বোলাররা সেভাবে ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮৯ রান করে মুলতান সুলতান। ইয়াসির শাহ নেন এক উইকেট। বাকি দুইটি রান আউট।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই অলআউট হয়ে যায় কালান্দার্স। ওপেনার ফখর জামান করেন ইনিংস সর্বোচ্চ ৪৯ রান। জুনাইদ খান এবং ইমরান তাহির ৩টি করে উইকেট নেন। হ্যাট্রিক করেন জুনিইদ খান।

তার আগের ম্যাচে মাহমুদউল্লাহকে ছাড়াই মাঠে নামে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। কোয়েটাও হেরেছে ম্যাচটি। করাচি কিংসের দেয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ১৩০ রান করে কোয়েটা।

এসএম