চোট সমস্যার কারণে আসন্ন এমটুএম রাশিয়া ওপেনে খেলতে পারবেন না বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

জিম করতে গিয়ে হঠাৎ চোট পান সিদ্দিকুর। চোটটি গুরুতর না হলেও আগামী ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে ২৪-২৭ জুলাই অনুষ্ঠিতব্য রাশিয়া ওপেনে খেলা হচ্ছে না তার।

এ বিষয় দেশসেরা এই গলফার বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমি আগামী ২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এমটুএম রাশিয়া ওপেন’ খেলতে পারছি না। সব কিছু ঠিক ছিল। কিন্তু কিছুদিন আগে জিম করতে গিয়ে আমার ব্যাক সাইডে হঠাৎ ব্যথা অনুভব করি। তারপর ডাক্তারের শরনাপন্ন হলে তিনি সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।”

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই