বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের স্থানীয় একটি হোটেলে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।
এমএম