আজ রাত ৮ টায় রাশিয়ার সামারা অ্যারেনায় মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং মেক্সিকো । ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ সিক্সটিনে এসেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানি কে হারিয়ে শুভ সূচনা করা মেক্সিকো গ্রুপ এফ রানার্স আপ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড এর সাথে ১-১ ড্র করে বসে ব্রাজিল তবে পরবর্তী দুইম্যাচে কোস্টারিকা এবং সার্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা।

রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। মেক্সিকোর প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি কে ১-০ তে আটকে দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় মেক্সিকান রা। দ্বিতীয় ম্যাচেও জয় পায় কোরিয়ার বিপক্ষে।

কিন্তু গ্রুপ এফ এর কঠিন সমীকরণ এর সামনে দাঁড়িয়ে ৬ পয়েন্ট নিয়েও নিশ্চিত করতে পারেনি মেক্সিকো। মেক্সিকো সুইডেন এর কাছে হারলেও জার্মানির পরাজয়ে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো।

উল্লেখ্য, ব্রাজিল এবং মেক্সিকো মুখোমুখি হয়েছে মোট ৪০ বার। ব্রাজিলের জয় ২৩, মেক্সিকোর জয়ঃ ১০, ড্রঃ ৭। এর আগে বিশ্বকাপের মূল মঞ্চে মোট ৪ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মেক্সিকো। ব্রাজিল বিশ্বকাপে কখনো ই হারেনি মেক্সিকোরর সাথে। ৪ ম্যাচের ৩ টি তেই জয় পেয়েছে ব্রাজিল এবং সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ড্র করে দু’দল। ব্রাজিল এবং মেক্সিকোর সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে এক ফ্রেন্ডলি ম্যাচে। সেই ম্যাচেও ২-০ গোলের জয়ের সুখস্মৃতি আছে ব্রাজিলের । এএস