বাংলাদেশে এসেছেন টাইগারদের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতেই তার এই ঢাকা সফর।

টাইগারদের সাবেক এই কোচ এখন শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। শুক্রবারই নিজ দেশের জাতীয় ক্রিকেটের দায়িত্ব নেন হাথুরুসিংহে।২০১৪ সালের মে মাসে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ৪৯ বছর বয়সী হাথুরুসিংহের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।কিন্তু এর আগেই গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন তিনি বিসিবি সভাপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠান।

সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি সরাসরি চলে যান অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে।

এমএ