ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টাইন সুপারষ্টার লিওনেল মেসির গোলে দারুন এক জয় পেয়েছে বার্সেলোনা।
বুধবার রাতে নু ক্যাম্পে স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে কাতালানরা। ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসলো বার্সেলোনা।
খেলায় বার্সার পক্ষে দু'টি গোল করেন নেইমার। অন্য গোলটি করেছেন লিওনেল মেসি। খেলার ৬ মিনিটে সানচেজের পাস থেকে ফাকা পোস্টে বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেন নেইমার। এরপর ৩০ মিনিটে এক ডিফেন্ডার ও গোল রক্ষককে ফাকি দিয়ে গোল করেন মেসি। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি বার্সা।
দ্বিতীয়ার্ধে সেল্টাকে আরও চাপ দিয়ে ধরে টাটা মারটিনোর দল। ৬৭ মিনিটে লেফট উইংয়ে খালি জায়গায় বল পেয়ে যান নেইমার। বল পেয়েই এক দৌরে ধুঁকে পড়েন ডি বক্সে। পাহারায় থাকা দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোল করেন নেইমার।
এদিকে ডিয়েগো কস্তার গোলে ১-০ গোলের জয় পেয়েছে আরেক শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে এক পয়েন্ট পিছিয়ে থেকে বার্সা রয়েছে দুই নম্বরে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
মেসি-নেইমারে বার্সেলোনার জয়
ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টাইন সুপারষ্টার লিওনেল মেসির গোলে দারুন এক জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে নু ক্যাম্পে স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে কাতালানরা। ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসলো বার্সেলোনা।





