জিম্বাবুয়ের সঙ্গে ২ ম্যাচ টি-২০ সিরিজের ১ম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি।
১৯ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে ১৩১ রান করে জিম্বাবুয়ে। ১৩২ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হেরে ১৩৬ রান করে বাংলাদেশ দল।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে ‘হোয়াইটওয়াশ’ করে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ।
টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। ম্যাশের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে ফেরেন ৫ রান করা রাজা।
পরের ওভারেই আল আমিনের শিকারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার রেগিস চাকাভা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হন শূন্যহাতে ফেরা চাকাভা।
ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে ইনিংসের তৃতীয় ওভারে আবারো আঘাত হানেন মাশরাফি। তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরাকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দেন টাইগার দলপতি। বিদায় নেওয়ার আগে তার ব্যাট থেকে কোনো রানই আসেনি।
ব্যাটিংয়ের কিছুটা হাল ধরার চেষ্টা করেন ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস। স্কোরবোর্ডে ২৮ রান যোগ হতে ইনিংসের নবম ওভারে বোল্ড করে শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন নাসির হোসেন। ব্যক্তিগত ১৫ রান করে ফেরেন উইলিয়ামস। ইনিংসের ১৫তম ওভারে এসে আরেকবার উইকেটের দেখা পেল টাইগাররা। ক্রেইগ আরভিনকে বোল্ড করে ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে তিনি ২০ রান করেন। এছাড়া ওয়ালারকে সঙ্গ দিয়ে স্কোরবোর্ডে আরও ৬৭ রান যোগ করেন।
ক্রেইগ আরভিনের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে আসা লুক জঙ্গোকে এলবির ফাঁদে ফেলেন জুবায়ের হোসেন। জিম্বাবুয়ের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি। একই ওভারে এ স্পিনার ফিরিয়ে দেন মাদজিভাকে।
মাত্র ২০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকানো ১৫তম ম্যাচ খেলতে নামা ম্যালকম ওয়ালার ক্যারিয়ার সেরা ৬৮ রান করে মুস্তাফিজের বলে আউট হন তিনি। মাত্র ৩১ বলে ৪টি চার আর ৬টি ছক্কায় ওয়ালার তার ইনিংসটি সাজান। পরের ওভারে আল আমিনের বলে ফেরেন গ্রায়েম ক্রেমার। বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩ রান। ২০তম ওভারে পানিয়াঙ্গারাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) সিরিজে প্রথমবারের মতো দলে আসেন এনামুল হক বিজয় এবং জুবায়ের হোসেন লিখন। এ দুই টাইগারদের সুযোগ দিতে জায়গা ছেড়েছেন ইমরুল কায়েস এবং আরাফাত সানি।
এআই
৪ উইকেটে জয় বাংলাদেশের
জিম্বাবুয়ের সঙ্গে ২ ম্যাচ টি-২০ সিরিজের ১ম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
রোনালদোর একের পর এক গোল মিস, তবু পর্তুগালের জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর রাতটা শুরু থেকেই ছিল হতাশার। একের পর এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি।















