অস্ট্রেলিয়ার বিপক্ষ ম্যাচে গতকাল পেসার আল -আমিন হোসেনকে জরিমানা করা হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মধুগালে আল -আমিনকে ম্যাচ ফি’র১৫ ভাগ জরিমানা করেন।
আইসিসির কোড অব কন্ডাক্টে আল -আমিনের আচরণ শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংসে ম্যাচের ১২তম ওভারে ডেভিড ওয়ার্নারকে আউট করেন আল -আমিন।আউটের পর  উল্লাসে মেতে উঠেন। উইকেট পাওয়ার আনন্দ করতে বাধা নেই।
তবে সেই আনন্দ অন্যকে বাজে মন্তব্য করা অথবা অসম্মান করা  এমন আচরণ না করতে আইসিসির কড়া নির্দেশ রয়েছে।
তাই বিনা শুনানিতেই আল -আমিনকে ম্যাচ ফি’র শতকরা ১৫ ভাগ অর্থ জরিমানা করা হয়।
[b]ঢাকা,২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]