বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এল সালভেদরকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শনিবার ম্যারিল্যান্ডের ফিডএক্স ফিল্ডে গোল দুটি করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার ডেভিড ভিয়া।
খেলার প্রথমার্ধে পেনাল্টি পায় স্পেন। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি সেস ফেব্রিগাস। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় তাদের।
তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে গোলের সূচনা করেন ভিয়া। পরে আরো এক গোল করেন তিনি। তার এই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ ভিনসেন্ট ডেল বস্কের শিষ্যরা।
ঢাকা, ৮জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ভিয়ার জোড়া গোলে স্পেনের জয়
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এল সালভেদরকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শনিবার ম্যারিল্যান্ডের ফিডএক্স ফিল্ডে গোল দুটি করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার ডেভিড ভিয়া।