ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৩১ রান করলেই ৪ হাজারী ক্লাবের সদস্য হয়ে যাবেন দেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এই ক্লাবের একমাত্র বাংলাদেশি সদস্য তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের সংগ্রহ ৪ হাজার ৪৯ রান।  

৬৪ টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৯৬৯ রান সংগ্রহ করেছেন মুশফিক। আর মাত্র ৩১ রান করলেই তিনি পাবেন ৪ হাজারী ক্লাবের সদস্য পদ।

চট্টগ্রাম টেস্টে উইন্ডিজের বিপক্ষে আর ৮১ রান করলে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যাবেন মুশফিক।  

এর আগে ঢাকা টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম। টেস্টের এক ইনিংসে এতদিন সর্বোচ্চ ২১৭ রান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ছিলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রান করার মধ্য দিয়ে সাকিবে ছাড়িয়ে গেছেন মুশফিক।  

টেস্টে রান সংগ্রহের দিক থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে সবার ওপরে আছেন তামিম। ৮ সেঞ্চুরি এবং ২৫ ফিফটির সাহায্যে ৪ হাজার ৪৯ রান তকরেন তামিম। তার ঠিক পরেই অবস্থান মুশফিকুর রহিমের। ৬ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটিতে তার সংগ্রহ ৩ হাজার ৯৬৯ রান।

অন্যদিকে ৫ সেঞ্চুরি এবং ২৩টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে আছেন সাকিব।

এমবি