ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে জিতেছে তার দল কলকাতা নাইট রাইডার্স। ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা।
ম্যাচটিতে চার ওভার বল করেন সাবিক। এতে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন। শিকার করেছেন দিনেশ কার্তিকের গুরুত্বপূর্ণ উইকেটটি। এটিই দলের সবচেয়ে সেরা বোলিং।
সাকিব নিয়ন্ত্রিত বোলিং করলেও বাকিদেরকে বেধড়ক পিটিয়েছে দিল্লির ব্যাটসম্যানরা। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ডুমিনির ৪০ রান ও কার্তিকের ৩৬ রান উল্লেখযোগ্য।
জবাবে ১৮.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। এতে ৬৯ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গৌতম গম্ভীর। এছাড়া ৪৭ রান করেন রবিন উথাপ্পা।

ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই