বাংলাদেশ এর আগেও খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল বিশ্বকাপ বাছাইপর্বেও। কিন্তু, এই ম্যাচের হিসেব একেবারে আলাদা। নতুন বাংলাদেশ দলের প্রথম পরীক্ষা। তার ওপর দর্শকে ঠাসা ঘরের মাঠ। আজ এদেশের ফুটবল ভক্তদের চোখ থাকবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
শেষ বেলার প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী জামাল-হামজারা। আজকের ম্যাচ দিয়ে লাল-সবুজের ডেরায় অভিষিক্ত হতে চলেছেন শমিত সোম। ফাহমিদুল ইসলাম খেলেছেন ভুটান ম্যাচেই। সবমিলিয়ে এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই।
র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষেও ফেভারিট বাংলাদেশ। কদিন আগেও এমন ভাবনা ছিল বাতুলতা। অথচ বাংলাদেশ এখন সেই বিলাসিতাটুকু করতে পারছে। স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়া বলেই দিয়েছেন, জিততে হবে আমাদের।
সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আমাদের পারফর্ম করতে হবে। কতজন আসবে, এটা আসলে ম্যাটার করে না। আমাদের জিততে হবে। দেশের জন্য পারফর্ম করতে হবে। চাপ অবশ্যই বেশি, সেটি আমরা দেখতে পাচ্ছি। অনুভব করছি। কিন্তু খেলার সময় সব ভুলে আমাদের ভাবতে হবে, কীভাবে আমরা জিততে পারি।’
সিঙ্গাপুর জানে, এই বাংলাদেশ একেবারে ভিন্ন। বদলে যাওয়া দলটির বিপক্ষে ম্যাচ সহজ হবে না। চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দলটির অধিনায়ক আমিরুল আদলি। চ্যালেঞ্জ থাকলেও নির্ভার ফুটবল খেলতে চান তিনি।
আমিরুল বলেন, ‘দল হিসেবে বাংলাদেশ ভালো। তারা সাম্প্রতিক দিনগুলোতে বেশ ভালো করছে। আমি তাদের গত কয়েকটি খেলা দেখেছি। তাদের সঙ্গে চ্যালেঞ্জিং ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে খেলা হলেও আমরা খুব একটা চাপ নিচ্ছি না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে ম্যাচ জিততে চাই১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১ হাজার ৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২ হাজার ৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন। এই পরিস্থিতির পর হজ মৌসুমে তাপজনিত রোগ প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি আরব।
এনএইচ