TimeNewsBD-Logo-H90

জাতীয়

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

ফৌজদারি অপরাধ তদন্তের পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ জন্য ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হবে বীর ইউনিট: সেনাপ্রধান

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

হাজিদের কষ্ট লাঘবে রাষ্ট্রপতির আহ্বান মিনায় সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের

বাংলাদেশি হজযাত্রীদের সফর আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগারের সুবিধা উন্নয়নের অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

চলতি বছরের অক্টোবরেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা হবে : মন্ত্রী

আগামী ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকারের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।