শনিবার (১১ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মাজেদুর বলেন, সুন্দরগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিস্বার্থ বা কোনো পক্ষের প্রভাবের ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। গুজব ও অপসাংবাদিকতা থেকে দূরে থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।
উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন- সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ।
প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীমের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহা. একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্যসচিব মো. মিজানুর রহমান লিপু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ মাসুদসহ অনেকে।
আলোচনা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএম