মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল ইসলামসহ কয়েক জন পুলিশ সদস্য ইয়াবাসহ মো. আকবর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিলেন। ওই সময় আসামির পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেন। হামলায় কামরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

ভোলার পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, ওই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনএইচ