দুর্ঘটনাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল এলাকায় ঘটে। নিহত কাউসার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন পাড়ার জাহাঙ্গীরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রী বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাক আটক করেছে।
এনএইচ