বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন। তিনি বলেন, বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ টহল,কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়াও সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অসাধু চক্র ও মাদক চোরাকারবারীরা যাতে সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, বিশেষ টহল এবং একাধিক বিওপির সমন্বয়ে সমন্বিত টহল (হুলিয়া টহল) পরিচালনার মাধ্যমে সীমান্তে কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ বিজিবির অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কার্যক্রমগুলোর পাশাপাশি সীমান্ত এলাকায় অধীনস্থ বিওপিসমূহ কর্তৃক স্থানীয় জনসাধারণদের মাঝে জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অসাধু চক্র যাতে যেকোনো ধরণের অপরাধ সংঘটিত না করতে পারে সে ব্যাপারে গণ্যমান্য, জনপ্রতিনিধি এবং সকল স্তরের জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহবান জানানো হচ্ছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরণের আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্যও নিয়মিত নির্দেশনা করা হচ্ছে।

তাছাড়া, দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে অবস্থিত প্রতিপক্ষ বিএসএফ এর সাথে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা হচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারত পার্শ্বে সম্ভাব্য দুষ্কৃতিকারীদের উপর নজরদারী বৃদ্ধিসহ সীমান্তে পারস্পরিক যৌথ টহল সমন্বিত টহল পরিচালনার মাধ্যমে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সম্ভাব্য চোরাচালান রোধে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সীমান্ত এলাকার সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে

এ ব্যাপারে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচাররোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এনএইচ