বৃহস্পতিবার (২২ মে) রাতে এ তথ্য জানান সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মোঃ নওশের আলী।
গ্রেপ্তারকৃত ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (বালুয়াপাড়া) গ্রামের শামছুল হকের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফরিদ শেখ একজন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৯ সালের ১৪ মে গাজীপুর জেলার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে (ধারা ৩২৩/৪২৭, পেনাল কোড ১৮৬০) ১ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রমে দন্ডিত করে।
অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে সিপিসি-৩, গাইবান্ধা, র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামে জনৈক আজল হকের চায়ের দোকানের সামনে থেকে ফরিদ শেখকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএম





