বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা, ব্যয় ছিল ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি টাকা, ব্যয় ৩৩ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থবছরে আয় ছিল ৭৯ কোটি টাকা, ব্যয় ২৭ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে আয় হয়েছিল মাত্র ৩০ কোটি টাকা, ব্যয় ছিল ২৬ কোটি টাকা।
২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে যাত্রী যাতায়াত করেছেন ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯ লাখ ৮২ হাজার ৫৪০ জন, ২০২৩ সালে ৯ লাখ ৭৭ হাজার ৬৭৪ জন, ২০২২ সালে ৮ লাখ ৯৩ হাজার ৬৪ জন এবং ২০২১ সালে মাত্র ৩ লাখ ২২৬ জন।
অভ্যন্তরীণ রুটে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে গেছেন ৬ হাজার ৬৯০ জন যাত্রী। ২০২৪ সালে তা ছিল ১০ হাজার ৫০১ জন, ২০২৩ সালে ১২ হাজার ২৭৬ জন, ২০২২ সালে ১১ হাজার ৫৪২ জন এবং ২০২১ সালে ৪ হাজার ৯৮০ জন।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। বকেয়া আদায়সহ নানা পদক্ষেপের কারণে এ প্রবৃদ্ধি এসেছে।
এনএইচ