বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাটোরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ইসরাত জাহান মুন্নি রবিবার দুপুরে এই আদেশ জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর নাটোর আদালতে একটি মামলা দায়ের করা হয়। নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা।

মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নি তারেক রহমানকে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়ে সমন জারি করেন। যথা সময়ে হাজির না হওয়ায় রবিবার দুপুরে ওই একই আদালত তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এএইচ