নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ১ কোটি ৪৫ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এর মধ্যে ৮৫ লাখ টাকা নেপাল দূতাবাসের মাধ্যমে, ১৫ লাখ টাকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র মাধ্যমে ও ৪৫ লাখ টাকার ত্রিপল প্রদান করা হয়।

গত সোমবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠার হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

মঙ্গলবার (০২ জুন) ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান।

এমকে