মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের কুশপুতুল দাহ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

তার লেখা সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে রোববার দুপুর ১২টায় কলেজের মূল ফটকের সামনে কুশপুতুল দাহ করা হয়।

এর আগে বইটির প্রকাশনা বন্ধের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগের নেতারা। মিছিলটি ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সাইন্সল্যাব হয়ে নীলক্ষেত মোড় ঘুরে আবার ঢাকা কলেজের সামনে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই