www.facebook.com/univdhaka.ac.bd নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল ফেসবুক একাউন্ট খোলা হয়েছে।
বহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভিসি দফতরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফেসবুক পাতার উদ্বোধন করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কেএইচ





