বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক র্যাব ও পুলিশ সদস্যসহ ১৩ শিক্ষার্থী আহত হন। বাস থামানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্নকাঠী এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফায় ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে র্যা ব,পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তানভির কায়সার বলেন,গতকালের ঘটনার পর ফের আজ সকালে ২ শিক্ষার্থী ক্যাম্পাসে নামতে চাইলে বাস শ্রমিকরা স্টপিজ নেই বলে দূরে নামিয়ে দেয়। এ সময় তাদের মারধরও করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ খান জানান,খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় র্যা বের হাবিলদার আসাদের মাথা ফেটে যায়। সিদ্দিক নামের এক পুলিশ কনস্টেবলের হাতের আঙ্গুল থেতলে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন,পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে আটকে থাকা গাড়ী চলাচল করছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে র্যাবসহ আহত ১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এক র্যাব ও পুলিশ সদস্যসহ ১৩ শিক্ষার্থী আহত হন। বাস থামানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়





