রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি প্রসাদ শ্রেষ্ঠ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভিসির কার্যালয়ে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এসময় রাষ্ট্রদূত বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানে নেপালি শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণার বিষয়ে আগ্রহ দেখান। তিনি নেপালের বিশ্ববিদ্যালয়গুলির সাথে রাবির সংযোগ প্রোগ্রাম চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করলে উপাচার্য বিষয়টিকে স্বাগত জানিয়ে এতে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারী ও রাষ্ট্রদূত পত্মী, রাবি উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মু. এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া।
এসময় রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরাও ভিসি ও রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
শিক্ষা
রাবি ভিসির সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি প্রসাদ শ্রেষ্ঠ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভিসির কার্যালয়ে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।





