কুমিল্লা জেলা শহরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহসান হাবিব সুমু (৩৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২ জন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভিক্টোরিয়া কলেজের পূর্ব পাশে মুন্সেফ বাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সেফ বাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে চাকরিস্থল থেকে বাড়ি ফেরার সময় সুমু নামে একজন যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হন। আশঙ্কজনক অবস্থায় সুমুকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সংঘর্ষে আরো দুইজন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে যুবলীগকর্মী নিহত
কুমিল্লা জেলা শহরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহসান হাবিব সুমু (৩৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২ জন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভিক্টোরিয়া কলেজের পূর্ব পাশে মুন্সেফ বাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়।





