সোমবার (৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হন।
বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন করে, বরিশাল বোর্ডে ৪ জন, রাজশাহী ও যশোর বোর্ডে ৩ জন করে এবং সিলেট বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে আরও ৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। সব মিলিয়ে তৃতীয় দিনের পরীক্ষায় সারা দেশে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিন দিনের মধ্যে সর্বোচ্চ।
এস