শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া।
২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা চালিয়ে শিক্ষকের মোটরবাইকে আগুন ও ভাস্কর্য ‘চেতনা ৭১' ভাঙচুর করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ঘটনায় প্রশাসন প্রথমে তাদের সাময়িক বহিষ্কার করে। পরে ১৫ কার্য দিবসের মধ্যে দোষীদের কারণ দর্শানোর নোটিশ দেয়ার পরে বৃহস্পতিবার তাদের শাস্তিস্বরুপ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কৃতরা হলেন শিবিরের শাখা সভাপতি এহসানুল করিম, অফিস সম্পাদক মুহিবুল্লাহ, এইচ আরডি সম্পাদক সাহাবুদ্দীন, ক্যাম্পাস সভাপতি নাসিম হাসান, ২য় হল শাখা সেক্রেটারি আমিনুল ইসলাম, আবু ইউসুফ যাকির, সামছুজ্জামান, রফিকুল ইসলাম, আজিজুল হক, কাওছার আহমেদ, আয়াতুল্লাহ, ছানাউল্লাহ সানি, বদরুল আলম ও সুজন মিয়া।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শাবিপ্রবিতে শিবিরের ১৪ নেতা আজীবন বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















