শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিবির সন্দেহে আটক ৬৫ জন শিক্ষার্থী ছাড়া পাচ্ছেন। তবে ১৭ জনকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, '১৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে।'
গত দু'রাতে পুলিশের অভিযানে প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
[size=4][font=SolaimanLipi]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেডআই [/font][/size]





