শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ১১টায় বিশ্ববদ্যিালয় ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়-উত্তম ও আসাদ গ্রুপ সমর্থিত জুহেম-মৃত্যুঞ্জয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আসাদ গ্রুপ সমর্থিত জুহেমসহ ৪/৫জন নেতাকর্মী অঞ্জন গ্রুপের কর্মী সোহাগের ওপর হামলা করে। হামলাকারীরা সোহাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। আহতায় বস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জের ধরে শাহপরাণ হল ও দ্বিতীয় ছাত্র হলের মধ্যবর্তী স্থানে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে আসাদ গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা সংঘর্ষস্থল থেকে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি অঞ্জন গ্রুপের কর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে দ্বিতীয় ছাত্র হলে হামলা ও ভাঙচুর করে। এসময় প্রায় ১০-১২টি কক্ষ ভাঙচুর করে হলের দখল নেয় এবং কক্ষগুলো তালাবদ্ধ করে দেয়।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আযম জানান- ইন্ড্রাস্ট্রিয়েল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সোহাগের ওপর হামলার ঘটনায় বিশ্ববদ্যিালয় ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ