ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম (দ্বিতীয় মেয়াদে) ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ফের বিক্ষোভ মিছিল করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কয়েক’শ ভর্তিচ্ছু শিক্ষার্থী এসে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে।

রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে এসব শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় ‘একটাই দাবি, সেকেন্ড টাইম ঢাবি’‘প্রহসনের এ রায়, মানি না মানবো না’ এ রকম বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ভর্তিচ্ছুদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি হয়। সব বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ভর্তিচ্ছুরা।

এর আগে গত ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় জালিয়াতি রোধে এ সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। এরপর থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, ভিসিকে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কেএইচ