প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের কাজ অব্যাহত থাকবে। আমরা বিনামূল্য ৫০০ ল্যাপটপ বিতরণের মাধ্যমে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্প চালু করেছি। এটা শেষ নয়, আরম্ভ হলো মাত্র।
রোববার আগারগাঁওয়ে ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় এক্সিম ব্যাংকের সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০১০ সাল থেকে বিনামূল্যে বই প্রদান করছে। এর আগে বছরের শুরুতেই বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ল্যাপটপ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে। শুধু ল্যাপটপ নয়, ইন্টারনেট সংযোগের জন্য সাথে মডেমও দেওয়া হচ্ছে।
কেএইচ





