ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে অবরুদ্ধ করেছেন চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। বিকালে এ প্রতিবেদন লেখার সময়ও মুক্ত হননি উপাচার্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যিালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন,সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দেবে বলে কয়েক দিন আগে আশ্বাস দিয়েছিলবিশ্ববিদ্যালয় প্রশাসন । সে অনুযায়ী একটি তালিকাও দিতে বলা হয়েছিল।এ নিয়ে আমাদের সময় বেধে দেয়া হয়। কিন্তু তার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে আগামীকাল (বৃহস্পতিবার) সিন্ডিকেট সভা আহবান করেছে। যেখানে আমাদের চাকরির বিষয়টি থাকছে না বলে আমরা জানাতে পেরেছি।'উপাচার্যকে অবরুদ্ধ করার বিষয়ে আমার কিছু করার নেই।'
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মাহবুবর রহমান বলেন, 'বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।'
চাকরি প্রত্যাশী ও অবরোধকারী আশিকুর রহমান জাপান গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যিালয় প্রশাসন বারবার আশ্বাস দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আমাদের চাকরি দেয়া হয়নি। আমরা জানতে পেরেছি বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় আমাদের চাকরির বিষয়টি থাকছে না। এজন্য আমাদের এ কর্মসূচি।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





