শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ৩টায় শাবিপ্রবির শিক্ষাভবন ‘ই’ এর সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক কোন হতা হতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শিক্ষাভবন ‘ই’ এর সামনে অবস্থিত খাবারের দোকানে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং অপর এক কর্মী বসে চা পান করছিলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দু’জনকে ধাওয়া করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এর কিছুক্ষন পরে শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধায়ার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]