ঢাকা কলেজে অভিযান চালিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১২টার দিকে রমনা জোনের এডিসির নেতৃত্বে প্রায় দুইশতাধিক পুলিশ এ অভিযান চালায়।
হলে বসবাসরত শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়,রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের প্রিন্সিপাল ড. আয়েশা বেগম আবাসিক হলগুলো পরিদর্শনে আসেন।
তিনি চলে যাওয়ার পরই ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। বিভিন্ন হল থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আটক করেছে পুলিশ।
কয়েকটি হল থেকে প্রচুর দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানান শিক্ষার্থীরা।
নিউ মার্কেট থানার এসআই মির্জা আনোয়ার জানান,রাত ১২টার পরে নিউ মার্কেট থানাসহ আরও কয়েকটি থানার পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি থানার পুলিশ নিযে এ অভিযান পরিচালনা করায় আটককৃতদের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেনি। হল থেকে কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে এমন প্রশ্নে তিনি জানান কোন অস্ত্র উদ্ধার করা হয়নি।
[b]ঢাকা,৪ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শিক্ষা
ঢাকা কলেজে পুলিশের অভিযান, অস্ত্রসহ আটক অর্ধশত
ঢাকা কলেজে অভিযান চালিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।রবিবার রাত ১২টার দিকে রমনা জোনের এডিসির নেতৃত্বে প্রায় দুইশতাধিক পুলিশ এ অভিযান চালায়।হলে বসবাসরত শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়,রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের প্রিন্সিপাল





