বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর কারমাইকেল কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর কেন্দ্রীয় সংসদ অনুমোদিতবাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর কারমাইকেল কলেজ শাখার ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে গোটা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে কলেজ শাখা সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের (জাসদ) সভাপতি ওসমান গনি শুভ্র, সহ-সভাপতি শিহুরুল আলম স্মরন, কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল আসিফ অনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদার রহমান নয়ন, রংপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন লিমন, একেএম আব্দুল মুহিত প্রমুখ।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





