জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
আজ বুধবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
অহত দুজন হলেন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান ও কর্মী জামাল উদ্দিন। তাঁরা দুজন সাধারণ সম্পাদকের সমর্থক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার সিরাজুল ইসলামের সমর্থক আমিনুল ইসলাম ও শরিফুল ইসলামের সমর্থক জাহিদুল ইসলামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর জের ধরে সভাপতির পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসের কাঁঠালতলায় অবস্থান নেন। অন্যদিকে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা অবস্থান নেন ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে।
সকাল সাড়ে ১০টার দিকে সভাপতির পক্ষের কর্মীরা সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তানভীর ও জামাল আহত হন।
বেলা ১১টার দিকে সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া করলে সভাপতির পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। দুপুর ১২টার দিকে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা ক্যাম্পাসের মধ্যে ও সভাপতির পক্ষের কর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সোমবারের ঘটনায় তাঁর পক্ষেরই এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তার পরও সভাপতির পক্ষের কর্মীরা তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর আজ হামলা চালিয়েছেন ।
ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি দাবি করে শরিফুল ইসলাম বলেন, কয়েকজন কর্মীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শিক্ষা
জগন্নাথে ছাত্রলীগের সংঘর্ষ: আহত ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। আজ বুধবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের





