ঝর্ণায় গোসল করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- আসাদুজ্জামান রিফাত ও নাঈমুল হাসান। দু’জনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী কার্যালয়ের ভারপ্রাপ্ত লিডার আবু জাফর বলেন, বিশ্ববিদ্যালয়ের পেছনে ঝর্ণায় গোসল করতে গিয়ে ডুবে গেছে শুনে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকাল সাড়ে ৫টার দিকে ঝর্ণার পানি থেকে দুইজন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের সহপাঠী সাকিব রিফাত বলেন, আজকে (সোমবার) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার পর আড়াইটা থেকে তিনটার মধ্যে সাতজন মিলে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে যায়। গোসল সেরে উঠার সময় পা পিছলে ঝর্ণার পানিতে পড়ে ডুবে যায়।

কেএইচ