জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এই উদ্ধার অভিযান চালাবে তারা।
বুধবার দুপুর সোয়া ২টায় 'বেদখল হল উদ্ধার আন্দোলন কমিটি'র আহ্বায়ক শরিফুল ইসলাম হলের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন।
তিনি বলেন,বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেদখল হওয়া হল বজলুর রহমান হল উদ্ধারে অভিযান চালাবে। এ অভিযানে তিনি সকল শিক্ষার্থীকে যথাসময়ে অভিযানে অংশ নেয়ার আহবান জানান।
উল্লেখ্য, জবি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখাটি মতিঝিলে স্থানান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
হল উদ্ধারে আবারও অভিযান চালাবে জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার এই উদ্ধার অভিযান চালাবে তারা। বুধবার দুপুর সোয়া ২টায় 'বেদখল হল উদ্ধার আন্দোলন কমিটি'র আহ্বায়ক শরিফুল ইসলাম হলের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন।





