সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পার্শ্ববর্তী এলাকা নয়াবাজার ও টিলারগাঁও থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, সিলেটের তেমুখীতে পুলিশের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভাঙচুরের কারণে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮৪ জনকে শিবির সন্দেহে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে কিছু ইসলামি বই পাওয়া গেছে।
পুলিশের অভিযানে বিপদে পড়েছেন শাবির নিরীহ সাধারণ শিক্ষার্থীরা। আটক ৮৪ জনের মধ্যে শাবি শিক্ষার্থীদের সংখ্যা ৭০ জনেরও অধিক। এদের মধ্যে শিবিরের সাথে জড়িত নয় এমন অর্ধেকের বেশি ছাত্র রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে গৌসুল হোসেন বলেন, আটকের সময় যাচাই-বাছাই করার কোনো সুযোগ থাকে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক ও বিভাগীয় প্রধান শুক্রবার সকাল ৯টায় থানায় গেছেন। সাধারণ ও নিরীহ শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে দোষীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকবে না।
[b]সিলেট, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//কেআই/এফএ[/b]
শিক্ষা
শিবির সন্দেহে শাবিপ্রবি শিক্ষার্থীসহ আটক ৮৪
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পার্শ্ববর্তী এলাকা নয়াবাজার ও টিলারগাঁও থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে





