রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এত কোনো হতাহতের কথা জানা যায়নি।
শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের দুলাল সভাপতি ও আলম সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী ছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে তারা স্থান পাননি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দেবাশীষ গ্রুপ ও আলম গ্রুপ মহড়া ও মিছিল করে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই
শিক্ষা
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ
রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ





