বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিজয় র্যালী বের হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ ও প্রধান ফটক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যলীতে অংশ নেয় উপ-উপাচার্য, রেজিষ্ট্রার, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
এসএইচ





