আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট এলাকায় প্যাগোডার কাছাকাছি আজ রাত ৮টায় এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসান মামুন ও দফতর সম্পাদক জালাল আহমেদের সমর্থকরা ৫/৭ রাউন্ড গুলি ছুড়েছে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





