৩ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা প্রশাসনকে ৩ দফা দাবি আদায়ে ৭ দিন সময় বেঁধে দেয়।
তাদের দাবিগুলো হলো- অবিলম্বে শাহ আমানত হল খুলে দেয়া,শিক্ষক বাসে হামলা ও শাটল ট্রেন অবরোধকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং প্রহসনমূলকভাবে বহিষ্কৃত ৫ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় আগামী ৭ দিনের মধ্যে দাবিগুলো আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্মারকলিপির অনুলিপি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নিকট পাঠনো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, একটি স্মারকলিপি পেয়েছি। দাবিগুলো জেনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে আলোচনা করা হবে।
চলতি বছরের ৫ এপ্রিল কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দার বাবুলকে চবি ক্যাম্পাসে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে ছাত্রলীগের একাংশ। ঘটনায় চবি ছাত্রলীগের আরেক অংশ লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে অবরোধ ঘোষণা করে। তাদের অবরোধে আট দিন অচল থাকে ক্যাম্পাস।
পরে প্রশাসন মে মাসের ১৪ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১০দিন সময় নিয়ে ২৪ মে তদন্ত রিপোর্ট জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রেসিডেন্স, হেলথ এন্ড ডিসিপ্লিন’ কমিটির এক জরুরি সভায় ছাত্রলীগের ৫ কর্মীকে বহিষ্কার করে।
বহিষ্কৃতরা হলেন- ৬ মাস মেয়াদে ইংরেজী বিভাগের রুবেল দে ও শাহরিদ শুভ। ৩ মাস মেয়াদে ইসলামের ইতহাসের আসিফুজ্জান আসিফ, কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহরাজ হোসেন এবং ইংরেজি বিভাগের সোহেল খান।
বহিষ্কৃতরা সবাই ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ও চবি শাটল ট্রেন বগি ভিত্তিক ছাত্রলীগের সংগঠন ‘ভিএক্স’ এর সদস্য।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
চবি প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিলো ছাত্রলীগ
৩ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা প্রশাসনকে ৩ দফা দাবি আদায়ে ৭ দিন সময় বেঁধে দেয়





