ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনিবাহী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ-শাপলা ফোরাম’ প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। দুটি সদস্যপদ বাদে সবকটি পদে বিজয় লাভ করে তারা।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান সোমবার সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
বাঙ্গালি জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্যানেলের পক্ষে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।
তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের অভিযোগ এবং হট্টগোলের কারনে সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও মাঝখানে প্রায় ঘন্টাখানেকের জন্য নির্বাচনী কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার তা শুরু হয়।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]