চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২ শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ঢুকে মারপিট করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে ওই বিভাগের ৫০৩ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
আক্রান্ত দু’জন শিক্ষার্থী হলেন, রফিক হায়দার ও মনিরুল ইসলাম সোহান। তারা দু’জনেই সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, শনিবার দুপুরে ক্লাস শেষে করে ৫০৩ নম্বর শ্রেণী কক্ষে বসে আড্ডা দিচ্ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় চবি ছাত্রলীগ কর্মী ও সমাজতত্ত্ব বিভাগের মার্ষ্টাসের শিক্ষার্থী রাশেদ হোসেন নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগকর্মী শ্রেণীকক্ষে প্রবেশ করে ২ জনকে মারপিট করে।
ঘটনার আধঘন্টা পর শ্রেণীকক্ষ থেকে মনিরুল ইসলাম সোহানকে বিভাগের টয়লেটে ঢুকিয়ে পুনরায় মারধর করে ছাত্রলীগ কর্মীরা। পরে প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগকর্মীরা পালিয়ে যায়।
পরে রফিক হায়দার সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।
২ শিক্ষার্থীকে মারধরের বিষয়ে রাশেদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
[b]ঢাকা,৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]