ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে পলাশ, পরিবেশ সম্পাদক মুসতাকিম বিল্লাহ। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের ওই চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানের অসুস্থতার কথা বলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হামলার নেতৃত্ব দেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]