চাকরির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে আবারও অবরুদ্ধ করেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের বহিরাগত নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে ভিসিকে অবরুদ্ধ করা হয়।

ভিসির কার্যালয়ে আসার পর নেতা-কর্মীরা চাকরি নিশ্চিত না করে কার্যালয় ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন। দেড় ঘণ্টা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। পরে, তাদের দাবির বিষয়টি ভেবে দেখা হবে- এমন আশ্বাসের পর তারা কার্যালয় ছাড়েন।

এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বলেন, ‘ছাত্রলীগের সাবেক কমিটির কিছু নেতা-কর্মী আমার কাছে আসে এবং কিছুক্ষণ থেকে তাদের দাবি দাওয়া জানিয়ে চলে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই দাবিতে তারা ১১ বার ভিসি অফিস ভাঙচুর ও ছয়বার অবরুদ্ধ করে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ