খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। এর মধ্যে এক শিবির কর্মীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার দুপুর ১টায় খুমেক প্রিন্সিপাল ডা. আব্দুল্লাহ আল মাহমুদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার দুপুর ১ টায় ছাত্রলীগের মিছিলকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ক্লাশ শেষে কয়েকজন শিবির কর্মী একত্রিত হলে তাদেরকে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়। এতে এক শিবির কর্মীকে একা পেয়ে পিটিয়ে যখম করে ছাত্রলীগ। পরে শিবির কর্মীরা সংগঠিত হয়ে ছাত্রলীগকে ধাওয়া দেয়।
পুরো ঘটনাটি খুমেক প্রিন্সিপাল ডা. আব্দুল্লাহ আল মাহমুদ ও অর্থোপেডিক্স বিভাগের শিক্ষক ডা. মেহেদী নাওয়ারের সামনে ঘটলেও তাদের নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়।
খুমেক শিবিরের সভাপতি শেখ ইমরান আহমেদ জানান,শিবিরের কয়েকজন ক্লাশ করতে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে শিবির নেতা আবু তালেব শিকদার পলাশসহ(১৯ তম ব্যাচ), হামিদ হাসান (২০তম),ইকবাল (২০তম) ও ফয়সাল (২০তম) আহত হন। এদের মধ্যে গুরুতরভাবে জখম পলাশকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
অন্যদিকে সংঘর্ষে আহত খুমেক হাসপাতালে ভর্তি ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম বলেন,আমরা ক্যাম্পাসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে বহিরাগত সন্ত্রাসীদের সহয়তায় শিবির আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরো ৪ নেতা আহত হন। আহতরা হলেন ওবায়েদ (২০তম ব্যাচ),টিটু (২১তম),মিঠুন (২০) ও উত্তম (২০)। আহতদের সকলেই খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ছাত্রলীগ সভাপতি আরো বলেন, এবিষয়ে আমরা প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেছি। একজন ইন্টার্নি ডাক্তারের সহযোগিতায় শিবির ক্যাম্পাসে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোয় তার বহিস্কারের আবেদন জানিয়েছি। প্রিন্সিপাল ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশ্বস্থ করেছেন।
সংঘর্ষের বিষয়ে প্রিন্সিপাল ডা. আব্দুল্লাহ আল মাহমুদের জানান,আপনারা খবর নিয়ে দেখেন। ঘটনার বিষয়ে কিছু বলা যাবে না। এ কথা বলার পরই ফোনের লাইনটি কেটে দেন তিনি।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
খুমেকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ৯ জন আহত
খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। এর মধ্যে এক শিবির কর্মীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।





